প্রধানমন্ত্রীর রাজশাহীর সমাবেশে ট্রেনযোগে বহর যাবে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
আগামী ২৯ জানুয়ারি রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।
এদিকে মহাসমাবেশে অংশ নিতে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন। ওই দিনে তার নির্বাচনী এলাকা থেকে ১৫ বগির একটি ট্রেনের ব্যবস্থা করেছেন তিনি। স্থানীয় সিরাজগঞ্জ বাজার রেল স্টেশন থেকে সকাল ৯টায় ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি যাবার পথে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে ১৫ মিনিট বিরতি দেবে। সেখানে ওই এলাকার নেতাকর্মীদের ট্রেনে ওঠার সুযোগ থাকবে। পরবর্তীতে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে।
এদিকে জনসভা শেষে আবার দলীয় কর্মীদের নিয়ে একই ট্রেনে সিরাজগঞ্জে ফিরে আসবে। ঐতিহাসিক সমাবেশকে সফল করতে সিরাজগঞ্জ জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।
সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী শাহাদত হোসেন ফিরোজী বলেন, স্থানীয় এমপি ডা. মিল্লাত মুন্নার ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন প্রশংসনীয়।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না জানান, ঐতিহাসিক সমাবেশ সফল করার জন্য, আমি এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। প্রয়োজনে ট্রেনের বগি আরও বৃদ্ধি করা হবে।
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর











